রাজধানীর মহাখালী এলাকায় পথচারীদের নির্বিঘ্ন চলাচলের সুবিধার্থে ফুটপাথের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মহাখালী জোন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫:৩০ ঘটিকা থেকে রাত ৭:০০ ঘটিকা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ট্রাফিক মহাখালী জোন সূত্রে জানা যায়, মহাখালী এলাকার নতুন ফুটওভার ব্রিজ হতে টার্মিনাল ইনগেট পর্যন্ত ইনকামিং রাস্তার ফুটপাথ অবৈধভাবে দখল হয়ে থাকায় সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। সর্বসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করতে পুলিশ এই অভিযান চালায়। পরিচালনা শেষ ফুটপাথ থেকে ১৫টি অবৈধ দোকান তুলে দিয়ে রাস্তাটি জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়।
জনস্বার্থে ও ট্রাফিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ট্রাফিক মহাখালী জোন।





