ডিএমপি নিউজঃ রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশে’র বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১১৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১০১ গ্রাম হেরোইন, ১ কেজি ৮৫২ গ্রাম ২০ পুরিয়া গাঁজা, ৩০ বোতল ফেন্সিডিল, ৫ ক্যান বিয়ার ও ১০টি ইনজেকশন উদ্ধার করা হয়।
২৪ জুলাই, ২০২০ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭ টি মামলা রুজু হয়েছে।




