মাদারীপুরের রাজৈর থানা এলাকা থেকে নিখোঁজ হয়েছে ১৫ বছর বয়সী কিশোর ফরহাদ কবির নুহাশ। তাকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে রাজৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে,যার জিডি নম্বর -১১৪৪,তাং-২৩/০৭/২০২৬ ইং।
নিখোঁজ কিশোরের পিতা এনামুল কবির এবং মাতা নুর নাহার আক্তার। তার গায়ের রঙ ফর্সা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
যদি কোনো ব্যক্তি ছবিতে প্রদর্শিত কিশোর ফরহাদ কবির নুহাশ-এর সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে রাজৈর থানার ডিউটি অফিসার (মোবাইল: ০১৩২০-০০৯৮৪০১) অথবা তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল (মোবাইল: ০১৭৩১-২১৬৪১০) এর সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।





