ডিএমপি নিউজ : সাবেক মোহামেডান ও আবাহানী ফুটবল দলের ৯০ দশকের বিখ্যাত গোলরক্ষক মো: মোহসীন (৬১) রাজধানীর মালিবাগ এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। তিনি বর্তমানে মানসিক ভারসাম্যহীন। নিখোঁজ হওয়ার সময় তার পড়নে ছিলো নীল রঙের গেঞ্জি ও সাদা-কালো ট্রাউজার। তার গায়ের রং শ্যামলা ও উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি।
রমনা থানা সূত্র জানায়, মো: মোহসীন গত ২৯ আগস্ট ২০২৪ খ্রি. দুপুরে তার মালিবাগের নিজ বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে যায়নি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের বোন রুমা ফেরদৌসৗ। জিডি নং-৩৯৪, তারিখ- ০৫/০৯/২০২৪খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নিখোঁজ মো: মোহসীনের সন্ধান জেনে থাকলে রমনা থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান (০১৭১১-০১৫৮২৬) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





