মারা গেলেন ভারতের প্রাক্তন মুখ্যমন্ত্রী মদনলাল খুরানা৷ তিনি দিল্লির তৃতীয় মুখ্যমন্ত্রী ছিলেন৷ ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দিল্লির প্রশাসনিক দায়িত্ব সামলান৷ ১৯৯৬ সালে তিনি ইস্তফা দেন৷ পরে ২০০৪ সালে তাঁকে রাজস্থানের রাজ্যপাল নিযুক্ত করা হয়৷ আরএসএসের সক্রিয় সদস্য মদনমোহন দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন৷ শনিবার সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন৷
১৯৩৬ সালের ১৫ অক্টোবর অবিভক্ত ভারতের (বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে) ফয়জলাবাদে তাঁর জন্ম৷ এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এ করেন৷ ছাত্রজীবনে তিনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য হিসাবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হয়েছিলেন৷
১৯৮০ সালে তিনি বিজয় কুমার মালহোত্রা, কেদারনাথ সাহানি প্রমুখের সঙ্গে দিল্লিতে জনসঙ্ঘের আঞ্চলিক শাখা গঠন করেন যা ১৯৮৪ সালে বিজেপির সঙ্গে মিশে যায়।





