হলিউডের সোনালী যুগের বেঁচে থাকা একমাত্র প্রতিনিধি অভিনেতা কার্ক ডগলাস আরে নেই। বুধবার (৫ ফেব্রুয়ারি) তিনি যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। খবর বিবিসি’র
ফলে মার্কিন চলচ্চিত্র শিল্পের স্বর্ণযুগের আর কোনো তারকা বেঁচে রইলেন না। ১৯১৬ সালের ৯ ডিসেম্বর নিউইয়র্কে জন্মগ্রহণ করেন তিনি।
অভিবাসিত পিতামাতা ও ছয় বোন নিয়ে নিঃসম্বল শৈশব কাটানোর পর ১৯৪৬ সালে বারবারা স্ট্যানউইকের বিপরীতে দ্য স্ট্রেঞ্জ লাভ অব মার্থা আইভার্স (১৯৪৬) দিয়ে তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে।
স্বভাবজাত অভিনয় প্রতিভার কারণে দর্শক-সমালোচকের ভূয়সী প্রশংসায় প্রশংসিত হন তিনি। ১৯৪৯ সালের ‘চ্যাম্পিয়ন’ চলচ্চিত্রে বক্সারের চরিত্র দিয়ে নিজের প্রথম অস্কার মনোনয়ন অর্জন করেন তিনি। এপরেও আরো দুইবার অস্কারের জন্য মনোনীত হন তিনি। ১৯৯৬ সালে অস্কার পান এই প্রতিভাবান অভিনেতা।




