মিম আক্তার নামে ১১ বছরের একটি শিশু পাওয়া গেছে। শনিবার (০৮ জুন ২০২৫ খ্রি.) বিকাল আনুমানিক ০৫:০৫ ঘটিকায় শিশুটি লালবাগ থানাধীন আমলীগোলা মক্কা হোটেলের গলি এলাকায় চলে আসে। পরে স্থানীয় লোকজন শিশুটিকে কাফরুল থানায় হস্তান্তর করেন।
শিশুটির গায়ের রঙ উজ্জল শ্যামলা এবং উচ্চতা প্রায় ০৪ ফুট ৫ ইঞ্চি । ঘটনার সময় তার পরনে ছিল লেমন রঙের সালোয়ার। পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুটি তার পিতার নাম জুয়েল এবং মাতার নাম নুর নাহার এবং ঠিকানা বরিশাল বলে জানায়। তবে এর বেশি কোনো তথ্য দিতে পারেনি।
পরবর্তীতে, লালবাগ থানা পুলিশ শিশুটিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করে। বর্তমানে শিশু মিম আক্তার তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছে। এ বিষয়ে লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, জিডি নং-৩৩৮, তারিখ: ০৯/০৬/২০২৫।
কোনো সহৃদয় ব্যক্তি যদি শিশু মিম আক্তার পরিবারের সন্ধান জানেন, তবে তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০-০৪২০৫৫ অথবা টিএনটি নম্বর ০২-৪১০২৪৮৪৮-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।




