ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানা ২৮ জন, শাহআলী থানা ১৭ জন, পল্লবী থানা ৩১ জন, কাফরুল থানা ১৮ জন, দারুস সালাম থানা ১৮ জন, রূপনগর থানা ১০ এবং ভাষানটেক থানা ০৮ জন।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





