জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নির্মূল, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মিরপুর বিভাগের বিশেষ সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানা ২৪ জন, পল্লবী থানা ৩৬ জন, কাফরুল থানা ১৪ জন, শাহআলী থানা ১১ জন, দারুস সালাম থানা ১৪ জন, ভাষানটেক থানা ১০ জন ও রূপনগর থানা ১১ জন।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




