মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শহিদুল ইসলাম (৩৩) ২। রাব্বি হোসেন আরিয়ানা (১৯) ৩। গোলাম মোস্তফা খোকন (৪১) ৪। মোঃ শাওন (২৫) ৫। মোঃ আবু সাইদ পিন্ট (৫৫) ৬। মোঃ পারভেজ হাসান (৩০) ৭। মোঃ মনির হোসেন ওরফে আলাউদ্দিন (৩৫) ৮। মোঃ তাদসীস হাসান ওরফে রনি (২৯) ৯। মোঃ শাওন (২২) ১০। মোঃ আরাফাত (২৪) ১১। মোঃ রাব্বী (২১) ১২। মোঃ শহীদুল ইসলাম (৩০) ১৩। মোঃ রোবায়েত হোসেন (২৭) ১৪। মোঃ সায়মন আহমেদ (২৫) ১৫। মেঃ আব্দুল মালেক ফয়সাল (৩৯) ১৬। মোঃ আরিফ হোসেন (৩৪) ও ১৭। মোছাঃ শাহিদা বেগম (৩০)।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার (২৭ মে) মিরপুর মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




