পেশাদার এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ মিজান (৩০)।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬:৩০ ঘটিকায় থানা পুলিশের টহল দল মিরপুর-১ এলাকায় সনি সিনেমা হলের সামনে থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে মিজান নামে একজন পেশাদার ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





