ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ খোকন মিয়া, ২। বাদশা মিয়া, ৩। রকি (২৮), ৪। মোঃ রাহাত (২৭), ৫। রিজান রাব্বি (২৪), ৬। সুজন (২৬), ৭। আব্দুল রাব্বি (২৫), ৮। মোঃ রাকিব বেপারী (২২), ৯। মোঃ সোহাগ হোসেন (৪৫), ১০। রিয়ন (২৫), ১১। মোঃ ইমন (২৫), ১২। মোঃ মানিক (২৫) ও ১৩। আব্দুস সামাদ (২০)।
মুগদা থানা সূত্রে জানা যায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকাগুলোতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





