রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মানিক মিয়া (৩০) ২। মোঃ হেলাল উদ্দিন (৪০) ৩। মোঃ সায়েম শেখ ৪। সিয়াম (২০) ৫। মোঃ আপন (২৪) ৬। মোঃ কাজল (২৮) ৭। সুজন (৩০) ৮। মেহেদী (২৩) ৯। মুন্না আজিজ (৩০) ১০। ফাহিম (২২) ও ১১। মোঃ রুবেল আহমেদ ।
মুগদা থানা সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) মুগদা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





