চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের অন্যতম টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান মুমিনুল হক প্রথম ইনিংসে সেঞ্চুরির পর এবার দ্বিতীয় ইনিংসেও শতক তুলে নিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করা মুমিনুল হক দ্বিতীয় ইনিংসেও তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি। এর আগে খেলার পঞ্চম দিন ১১৯ রানে পিছিয়ে থেকে মাঠে নামে বাংলাদেশ। যেখানে চতুর্থ দিন ৮১ রানে টপঅর্ডারের তিন উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। বাজে শট খেলে আউট হন তামিম ইকবাল, ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম।
বাংলাদেশ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫১৩ করে। বীরোচিত সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক (১৭৬)। জবাবে চতুর্থ দিন ৯ উইকেট হারানো শ্রীলঙ্কা ৭১৩ রানের নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। যেখানে ২০০ রানের লিড পায় সফরকারীরা।





