রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করছে বাংলাদেশ। পাকিস্তানের করা ৪৪৮ রানের জবাবে ভালোই ব্যাটিং করছে তারা। তিন হাফ সেঞ্চুরির পর সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিকুর রহিম।
আজ শনিবার(২৪ আগস্ট ২০২৪ খ্রি.) তৃতীয় দিনে মুশফিকুর রহিম ৫৫ ও ৫২ রান নিয়ে ব্যাট করতে নামেন লিটন দাস।
তবে ব্যক্তিগত ৫৬ রানে নাসিম শাহের বলে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে আউট হন লিটন। এই আউটে ভাঙে মুশফিক–লিটনের ১১৪ রানের জুটি।
এরপর লিটন আউট হলেও মিরাজকে সাথে নিয়ে আগাতে থাকেন মুশফিক। পিচ আঁকড়ে ব্যাট করে মুশফিক সেঞ্চুরিটা পেয়ে গেলেন মধ্যাহ্ন বিরতির আগেই। এটি তার ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি।
বাংলাদেশ ৬ উইকেটে ৩৮৯ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। আজ চতুর্থ দিনের শুরুতেই মুশফিক-লিটন জুটি শতরান পূরণ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪৩৭ রান। মুশফিক ১৩১ ও মিরাজ ৩৪ রানে ব্যাটিং করছেন। তথ্যসূত্র: কালের কন্ঠ।





