রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে মেয়ে নবজাতকের মৃতদেহ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক (১-১৫) দিন। উক্ত মৃত মেয়ে নবজাতকের পরিচয় শনাক্তে সহায়তার আহবান করেছে হাতিরঝিল থানা পুলিশ।
হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট ২০২৫ তারিখ দুপুর ২:১০ ঘটিকায় জাতীয় জরুরী সেবা – ৯৯৯ মাধ্যমে সংবাদ পাওয়া যায় হাতিরঝিল থানাধীন হাতিরঝিল ব্রিজের পশ্চিম পাশে গাবতলা এলাকায় লেকের পাড়ে এক মেয়ে নবজাতকের মৃতদেহ পড়ে আছে। সংবাদ পেয়ে হাতিরঝিল থানার একটি টিম দ্রুত নবজাতককের মৃতদেহ উদ্ধার করেন। এ সংক্রান্তে ২০ আগস্ট ২০২৫ তারিখ হাতিরঝিল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
ছবিতে প্রদর্শিত মৃত মেয়ে নবজাতককে দেখে কেউ পরিচয় নিশ্চিত করতে পারলে অফিসার ইনচার্জ হাতিরঝিল থানা (০১৩২০-০৪০৯৪২) ও তদন্তকারী অফিসার রুপন চৌধুরী (০১৮১৮-৩৫৬৫৬০) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





