রাজধানীর বাড্ডা থানা এলাকায় অজ্ঞাতনামা একটি নবজাতক শিশুর মৃতদেহ পাওয়া গেছে। উক্ত মৃত নবজাতক শিশুর পরিচয় শনাক্তে সহায়তার আহবান করেছে বাড্ডা থানা পুলিশ।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, রবিবার (৬ জুলাই ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ১০:৪৫ ঘটিকায়, বাড্ডা থানাধীন সাতারকুল ৪১ নং ওয়ার্ডের পশ্চিম পদরদিয়া ফাহিম ব্রিজের পূর্ব পাশে সুতিভোলা খালের মধ্যে ভাসমান অবস্থায় একটি অজ্ঞাতনামা ৬/৭ মাসের ভ্রূণের (ছেলে/মেয়ে) মৃতদেহ পাওয়া যায়। । এ সংক্রান্তে বাড্ডা থানায় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।
ছবিতে প্রদর্শিত মৃত শিশুকে দেখে কেউ পরিচয় নিশ্চিত করতে পারলে অফিসার ইনচার্জ বাড্ডা থানা (০১৩২০-০৪১৫০০) অথবা ডিউটি অফিসারের (০১৩২০-০৪১৫০৭) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।




