ডিএমপি নিউজ: রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় পাওয়া একজন অজ্ঞাতনামা নারীর পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করছে সূত্রাপুর থানা পুলিশ। মৃত নারীর বয়স আনুমানিক ৭৫ বছর।
সূত্রাপুর থানা সূত্রে জানানো হয়, গত ২৭ জানুয়ারি সূত্রাপুর থানার ভিক্টোরিয়া পার্ক এলাকায় অজ্ঞাতনামা একজন নারীর মৃতদেহ পাওয়া যায়। আশপাশ এলাকায় অনেক খোঁজাখুজি করেও মৃতব্যক্তির কোন আত্মীয়-স্বজন পাওয়া যায়নি। এ সংক্রান্তে ২৭ জানুয়ারি সূত্রাপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে যার নং-০২।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির পোশাক বা চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে সূত্রাপুর থানার ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৯৫৬) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৯৪৯) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।




