এক অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় খুঁজছে পুলিশ। গত ২৬ এপ্রিল, ২০১৮ অনুমান আড়াইটায় কল্যাণপুর খালেক পাম্পের উত্তর পাশের রাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত হন। কর্তব্যরত ওই থানার এসআই তাকে সুচিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তিনি চিকিৎসাধীন অবস্থায় গত ৩ মার্চ, ২০১৮ সকাল দশটায় মৃত্যুবরণ করেন। স্থানীয় জনগণ, আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেও তার পরিচয় উদঘাটন সম্ভব হয় নাই।
উক্ত পুরুষের বয়স অনুমান ৩০ বছর। এ বিষয়ে ডিএমপি’র মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু হয়েছে যার নম্বর-১৬, তারিখ-০৫/০৩/২০১৮ ইং।
যদি কোন সহৃয়বান ব্যক্তি এই ব্যক্তিকে সনাক্ত করতে পারেন বা চিনে থাকেন তাহলে নিকটস্থ থানা বা ডিএমপি মিডিয়া (01713-398757) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।




