ডিএমপি নিউজ: রাজধানীর কাফরুল থানা এলাকায় একজন অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। উক্ত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহবান করছে ডিএমপির কাফরুল থানা পুলিশ।
থানা সূত্রে জানানো হয়, গত ১৯ জুলাই ২০২৪ তারিখ রাতে কাফরুল থানার আগারগাঁও থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার লিংকরোডের বিমানবাহিনী পার্ক এলাকায় রাস্তার উপর অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত দেহ পাওয়া গিয়েছে। মৃতদেহের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য মৃতদেহটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাস্পাতালে প্রেরণ করা হয়েছে। এসংক্রান্তে কাফরুল থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা রুজু হয়েছে।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির ছবি ও পরনে থাকা কাপড় দেখে কেউ শনাক্ত করতে পারলে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. হাসানুর রহমান (০১৯১১-৯৯৯৬৪০), কাফরুল থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪১২১৩) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১২০৬) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।




