ডিএমপি নিউজ: রাজধানীর সূত্রাপুর এলাকায় পাওয়া একজন অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে সূত্রাপুর থানা পুলিশ। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৩০ বছর।
সূত্রাপুর থানা সূত্রে জানানো হয়, গত ২১ আগস্ট ওই থানার বি,কে দাস রোড এলাকায় অজ্ঞাতনামা একজন পুরুষ ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। আশপাশ এলাকায় অনেক খোঁজাখুজি করেও মৃত ব্যক্তির কোন আত্মীয়-স্বজন পাওয়া যায়নি। এ সংক্রান্তে ২১ আগস্ট সূত্রাপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে যার নং-১২।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে সূত্রাপুর থানার ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৯৫৬) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৯৪৯) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।




