রাজধানীর তুরাগ থানা এলাকায় পাওয়া একজন অজ্ঞাতনামা মৃত মহিলার পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে মেট্রো-উত্তর বিভাগ, সিআইডি, বাংলাদেশ পুলিশ, ঢাকা।
তুরাগ থানা সূত্রে জানা যায়, আনুমানিক ৫০ বছর বয়সী এই মহিলার মৃতদেহ ২০২২ সালের ২৮ বা ২৯ অক্টোবরের মধ্যে তুরাগ থানার একটি নির্মাণাধীন ভবনের প্রায় ৫০ গজ উত্তর বা পশ্চিম পাশে একটি পাকা রাস্তায় ফেলে রাখা হয়। এ সংক্রান্তে ২৯ অক্টোবর ২০২২ তারিখ তুরাগ থানায় একটি হত্যা মামলা রুজু হয়। আশপাশ এলাকায় অনেক খোঁজাখুজি করেও মৃত ব্যক্তির কোন আত্মীয়-স্বজন পাওয়া যায়নি।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে মুহাম্মাদ আলতাফ হোসাইন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)। মেট্রো-উত্তর বিভাগ সিআইডি, বাংলাদেশ পুলিশ, ঢাকা।এর নম্বরে ০১৭১৮-৮৬৪৯২১ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





