রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অজ্ঞাতনামা একটি শিশুর মৃতদেহ পাওয়া গেছে। শিশুটির আনুমানিক বয়স ১২ বছর। উক্ত মৃত শিশুর পরিচয় শনাক্তে সহায়তার আহবান করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, সোমবার (১৪ জুলাই ২০২৫ খ্রি.) যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ জনপথ মোড় এলাকায় অজ্ঞাতনামা শিশুর মৃতদেহ পাওয়া যায়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ছবিতে প্রদর্শিত মৃত শিশুকে দেখে কেউ পরিচয় নিশ্চিত করতে পারলে ডিউটি অফিসার যাত্রাবাড়ী থানা (০১৩২০-০৪০৫১৬) অথবা তদন্তকারী কর্মকর্তা (০১৭১৫৩২২৯৮৩) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।




