রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক কিশোরকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন বছিলা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে যাত্রী ছাউনির সামনে অভিযান পরিচালনা করে ওই কিশোরকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত কিশোরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





