রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। শাকিল (২৮), ২। সাইন (২৭), ৩। ইব্রাহিম (২৪), ৪। রয়েল ওরফে ইমন (২২), ৫। জুয়েল (৩০), ৬। আশিক ইসলাম শিশির (২৩), ৭। স্বপন (২৪), ৮। মাহাবুব আলম (২৮), ৯। মাহাবুব (২৯), ১০। রাসেল (৪০), ১১। নাসে আল হেলাল (২৮), ১২। মমতাজ (২৬), ১৩। আকাশ সরকার (২৩), ১৪। বিজয় (৩৬), ১৫। সাইনুল ইসলাম (২৫), ১৬। উজ্জ্বল (৪০), ১৭। রহিত (২০), ১৮। শাহিন (২৪), ১৯। মেহেদী হাসান (২৬), ২০। সুমন (৩২), ২১। দ্বীন ইসলাম (২৬), ২২। আব্দুর রহমান (২২), ২৩। নয়ন (৩৪), ২৪। পারভেজ (২৬), ২৫। বাবু আল হেলাল (২৬), ২৬। আরিফ (২৪), ২৭। বিপুল (১৯), ২৮। ইব্রাহিম (২০), ২৯। মহর আলী (৭০), ৩০। হাসান (২১) ৩১। মামুন (২৯)। অভিযান পরিচালনাকালে ৫৮ পিচ ইয়াবা, ৫৮ গ্রাম গাঁজা ও ২ পাতা হেরোইন উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) থানার বিভিন্ন অরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





