রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- ১. মো: সাইদুর রহমান সাঈদ ওরফে পিচ্চি সাঈদ (৩৭) ২. মো: রুবেল হোসেন ওরফে ভাতিজা রুবেল (৩৫) ৩. মো: শাওন (৪০) ৪. মো: শরীফ হাওলাদার (৩০) ৫. মো: আফ্রিদি (২৭) ৬. মো: হোসেন (২৬) ৭. মো: হোসেন ৮. মো: হোসেন ভূঁইয়া (২১) ৯. মো: জামাল ১০. মো: জাকির হোসেন (৩২) ১১. মো: জয়নাল আবেদীন (৩২) ১২. মো: তানভীর হোসেন মাউরা রাকিব (২৬) ১৩. মো: সাদ্দাম হোসাইন (৪৭) ১৪. মো: নয়ন (২০) ১৫. মো: স্বপন সরদার (৩৮) ১৬. মো: রাসেল (২৮) ১৭. মো: মেহেদী হাসান (২৫) ১৮. মো: ইমরুল হাসান (৩৯) ১৯. মো: রাশেদ ইসলাম (১৯) ২০. মো: রাকিব (১৮) ২১. মো: সাগর হৃদয় (১৯) ২২. মো: জনি (২১) ২৩. নুর ইসলাম (২০) ২৪. মো: আল আমিন (২০) ২৫. মো: সাগর (১৯) ২৬. মো: পলাশ (২২) ২৭. গোলাম রাব্বি (২৪) ২৮. শাহরিয়ার সরদার (২২) ২৯. মোস্তাফিজুর রহমান (২০) ও ৩০. আব্দুল মোমিন (৩০)।
এসময় একটি ৭.৬৫ মিমি. পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





