অদ্য ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত ০১:৫০ ঘটিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন ০৫ নং শাহজাদপুর ইউনিয়নের ইসলামনগর এলাকায় জনৈক মইনুল ইসলাম-এর বসতবাড়ির ডান পার্শ্বস্থ টিলা হতে ডিএমপি শেরেবাংলা নগর থানার মামলা নং-০২(০২)২৬ এর সন্দিগ্ধ আসামি মোঃ রাহেদ হোসেন মাহেদ , পিতা-মোঃ নুরু মিয়া, মাতা-মোছাঃ সাফিয়া খানম, সাং-দশঘর, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট-কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি চাকুরিচ্যুত সেনা সদস্য এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন দাওলাতুল ইসলাম নিউ জেএমবি মতাদর্শে উদ্বুদ্ধ বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।




