রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ আট রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি.) দুপুর ১২:৫০ ঘটিকায় মোহাম্মদপুর থানার নবীনগর হাউজিং এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনের ভিতর গুলিগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





