রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন চৌরাস্তা এলাকায় ইয়াছিন (০৭) নামের এক ছেলে শিশু এবং অজ্ঞাত ২ বছর ছয় মাসের এক মেয়ে শিশু পাওয়া গেছে। ইয়াছিনের উচ্চতা আনুমানিক ৩ ফুট ৫ ইঞ্চি। গায়ের রঙ শ্যাম বর্ণ। পড়নে প্রিন্ট এর শার্ট ছিল। সে তার বাবার নাম রাসেল এবং মায়ের নাম আকাসী বলে জানিয়েছে। সে আর কিছু বলতে পারে না।
অন্যদিকে অজ্ঞাত মেয়ে শিশুটির উচ্চতা আনুমানিক ২ ফুট ৫ ইঞ্চি। গায়ের রং ফর্সা। পড়নে ঘিয়ে রঙের ছাপা যুক্ত জামা ছিল। সে তার নাম-ঠিকানা কিছুই বলতে পারে না।

২৫ মে যাত্রাবাড়ী থানাধীন চৌরাস্তা এলাকায় পথচারীরা পেয়ে ভিকটিমদের কান্নারত অবস্থায় দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে থানা পুলিশকে সংবাদ দেয়। পরবর্তীতে যাত্রাবাড়ী থানা পুলিশ সংবাদ প্রাপ্ত হয়ে ভিকটিমদের উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করলে তারা সঠিক নাম-ঠিকানা বলতে না পারায় যাত্রাবাড়ী থানা পুলিশ নিরাপদ হেফাজতের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে রেখে যায়। বর্তমানে শিশু দুটি ভিকটিম উইমেন সার্পোট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন এর ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।
শিশু দুটির প্রাপ্তির ঘটনায় যাত্রাবাড়ী থানার জিডি নাম্বার-২৮০৩, তারিখ- ২৫/০৫/২০২৬ খ্রি. রয়েছে।
কোন স্ব-হৃদয় ব্যক্তি ভিকটিমের পরিবারের সন্ধান পেলে তেজগাঁও থানা কমপ্লেক্স সংলগ্ন উইমেন সার্পেটি অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন এর ভিকটিম সাপোর্ট সেন্টারে (ডিউটি অফিসারের মোবাইল নাম্বার-০১৩২০০৪২০৫৫ ও টিএনটি নাম্বার-০২৪১০২৪৮৪৮) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।





