রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় ছিনতাইয়ের চেষ্টাকালে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃতরা হলো- আল-আমিন (২২) ও মোঃ রিফাত (২৩)।
সিটিটিসি সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) রাত আনুমানিক ৮:১০ ঘটিকায় সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স এনালাইসিস বিভাগের একটি দল যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে অভিযান পরিচালনা করে। এ সময় ছিনতাইয়ের চেষ্টাকালে আল-আমিন ও মোঃ রিফাতকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। পরে যাত্রাবাড়ী থানা প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতের কাছে প্রেরণ করে।





