ঢাকার যাত্রাবাড়ী গোলচত্বর এলাকায় বাসে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো-১। আলিফ (২৬), ২। রবিউল (১৯) ও ৩। রাকিব (২১)।
সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) রাত ২:৩০ ঘটিকায় সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি টিম ওয়ারী ও মতিঝিল বিভাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। অভিযানকালে টিমটি যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী গোলচত্বর ফ্লাইওভারের নিচের এলাকায় অবস্থান নেয়। এসময় বাসে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।





