রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় মাদকের ভয়াবহতা রোধে এবং সর্বসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৪ জুলাই) সকাল আনুমানিক ০৭:০০ ঘটিকায় এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, ব্যবসায়ী, যুবসমাজ এবং সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালিটি মাতুয়াইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের হাতে মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়। রযাী লি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ তথা রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। যুবসমাজকে এই মরণব্যাধি থেকে রক্ষা করতে কেবল আইনি পদক্ষেপই যথেষ্ট নয়, বরং সামাজিক আন্দোলন ও পারিবারিক সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। বক্তারা যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
যাত্রাবাড়ী থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ এই আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করেন। মাদকমুক্ত সমাজ গঠনে ডিএমপির এমন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।





