ঢাকার যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ লাখ টাকা মূল্যের জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি টিম।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ রুবেল হাওলাদার (৩৬) ও ২। সেলিনা আক্তার ওরফে নাসিমা (৫৮)।
ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ০৮:৫৫ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৩৫ লাখ টাকা মূল্যের মোট ৩ হাজার ৯০২টি জালনোট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ঢাকার বিভিন্ন স্থান থেকে জালনোট সংগ্রহ করে আসছিল। পরবর্তীতে এসব জালনোট আসল টাকা হিসেবে বাজারে চালিয়ে অধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে তারা নিজেদের হেফাজতে রেখেছিল।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





