রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৪০টি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল এবং মোবাইল আনলক ও আইএমইআই পরিবর্তন করার সরঞ্জামসহ ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শাহজাহান (২৯) ২। মাসুম হোসেন (২৪) ও ৩। মোঃ জাহেদ (২৫)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) আনুমানিক সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় শেকদি বটতলা এলাকার একটি অ্যাপার্টমেন্টে বিশেষ অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি আভিযানিক দল। অভিযানকালে তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪০টি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি ডেস্কটপ সিপিইউ এবং মোবাইলের লক-আনলক ও আইএমইআই পরিবর্তন করার বিশেষ ডিভাইস উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





