রাজধানীর যাত্রাবাড়ী ও তুরাগ থানা পুলিশের পৃথক অভিযানে ৪০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গ্রেফতারকৃতরা হলেন— ১। মোঃ রবিউল ইসলাম রব (৩২), ২। মোঃ মাসুম (২৮), ৩। মুসা (১৯), ৪। দিপু (২২), ৫। রায়হান (২৫), ৬। মোসাঃ রুকু রহমান (৩৫), ৭। আসাদুল ইসলাম ওরফে আসাদ (৩৮) ও ৮। মিন্টু মিয়া (৪৮)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান পরিচালনা করে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রবিউল ইসলাম রব ও মোঃ মাসুমকে গ্রেফতার করে।
এ ছাড়া, শুক্রবার (৯ অক্টোবর) রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইলের পশ্চিম মোমেনবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মুসা, দিপু, রায়হান ও মোসাঃ রুকু রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, তুরাগ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসাদুল ইসলাম ওরফে আসাদ এবং মিন্টু মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





