রাজধানীর যাত্রাবাড়ী ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী ও তুরাগ থানা পুলিশ।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। ওয়াশিম (৪০) ২। মোঃ পারভেজ হোসেন (২০) ৩। মোঃ সাইফুল ইসলাম (৩৪) ৪। আশেক মাহমুদ (২৬) ৫। দ্বীপ ইসলাম (২৫) ৬। মোঃ রোকন ব্যাপারী (৩০) ৭। হাবিবুর রহমান (৪৫) ৮। মোঃ তানজিলম (২৮) ও ৯। রাহাত (২৭)।
অপরদিকে তুরাগ থানা সূত্রে জানা যায় সোমবার (১৩ জুলাই) তুরাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। হৃদয় (২১) ২। আদিল মাহমুদ শাকিল ৩। মোঃ ইমরান (৩০) ৪। হযরত আলী (২৮) ৫। মোঃ রিফাত আলী (১৯) ৬। মোঃ মামুন (৪৫) ৭। মোঃ নাজমুল হক সাগর (২২) ৮। মোঃ হাবিবুর রহমান (২৫) ৯। মোঃ নিজামুল ইসলাম (২২) ও ১০। মোঃ রাজন (২১)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





