ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী ও মতিঝিল থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জাড়িত থাকার অভিযোগে মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো-১। মোঃ সোবাহান (৪৭) ২। মোঃ শান্ত (২৩) ৩। মোঃ জনি (২০) ৪। মিঠু ওরফে ডোবার মিঠু (৩৪) ৫। মোঃ তাইজুল ইসলাম সৌরভ (২১) ৬। মোঃ আসিফ আকবার (২১) ৭। ইমন আরিফুল ইসলাম (২২) ৮। খোকন (২৫) ৯। হৃদয় (২৪) ১০। পলাশ শিকদার (২৬) ১১। মোঃ রেয়েল (২৮) ১২। মোঃ তুষার আহমেদ মুন্না ১৩। হৃদয় (২৬) ১৪। মোঃ সোহেল (২৪) ১৫। আব্দুল আলীম (৩৩) ১৬। জাহিদুল ইসলাম ১৭। মোঃ হৃদয় (১৯) ১৮। নয়ন (২৭) ১৯। মোঃ শামীম শেখ (২৬) ২০। মোঃ স্বপন (২৬) ২১। তানজিদ (২১) ২২। আসিফ (২৬) ২৩। লিটন ওরফে সুমন ২৪। মোঃ গোলাম রাব্বানী (২৫) ২৫। মোঃ ইমরান (৩০) ২৬। মোঃ সোহেল ভূঁইয়া (৩৮) ও ২৭। ফাহিম
মতিঝিল থানা সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো-১। রবিন (১৯), ২। মোঃ শাকিল (৩৫), ৩। হাবিবুর রহমান (৩২), ৪। মোঃ জুলহাস (৩০), ৫। সাব্বির হোসেন রোহান (১৯), ৬। মনোরঞ্জন বর্মণ (২৬), ৭। মোঃ মামুন (৪৫) ও ৮। মোঃ সোহেল খান(৩২)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





