ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী ও লালবাগ থানার পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
যাত্রাবাড়ী থানা সুত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) থানার অপরাধ প্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে ২৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। সামাদ (৪৮) ২। মোঃ রিপন (৩৬) ৩। রবিউল (১৯) ৪। শেখ ইসলাম রহমান (৩৬) ৫। মোঃ ফরহাদ হোসেন রনি (৪১) ৬। মোঃ মিজান হোসেন মিজু (৪৭) ৭। শফিকুর রহমান ওরফে শফিক ওরফে টেক্কা (৪২) ৮। আমির হোসেন আকাশ (২৫) ৯। মোঃ সুকুমান (৩৭) ১০। মোঃ শাহনুর (নিঝু) (৩২) ১১। মোঃ ইউছুফ (৫৪) ১২। মোঃ সাহেদুল ইসলাম ইমন (১৯) ১৩। মোঃ সজীব হোসেন (৩০) ১৪। মোঃ সাজ্জাদ প্রকাশ উজ্জ্বল (২৬) ১৫। মোঃ জাহাঙ্গীর আলম (৪২) ১৬। আমান উল্লাহ ওরফে কোবিয়া (৫০) ১৭। মোঃ রেজা (১৯) ১৮। মোঃ দুলাল (২২) ১৯। নুরুল ইসলাম জনি (৩৫) ২০। মোঃ সুমন (৩৫) ২১। মোঃ হাসান (২০) ২২। মোঃ জনি (৩২) ২৩। মোঃ শাকিল আহমেদ (২৮) ২৪। মোঃ তাজউদ্দিন ইসলাম (৩৮) ২৫। নাহিদ হোসেন (২৬) ও ২৬। মোঃ আশিক (১৯)।
অপরদিকে, লালবাগ থানা সূত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) থানার অপরাধ প্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জাফিল হোসেন ২। মোঃ আজমল হোসেন ৩। মোঃ রিকাত (২৮) ৪। মোঃ রমযান (২৫) ৫। মোঃ রহিম (২২) ৬। মোঃ সোহেল (২৪) ও ৭। তানজিদ (৩০) ।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





