ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- ১। শুক্কুর আলী (৩৩) ২। আসমা বেগম (৫৫) ৩। তানিয়া আক্তার (২৫) ৪। মোঃ জীবন (৩৬) ৫। রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজ (৪২) ৬। মোঃ কামরুল হাসান (২৫) ৭। মোঃ সাইফুল হোসেন (২০) ৮। মোঃ জামিল মিয়া দোলন (৩৫) ৯। মোঃ মিন্টু ওরফে নাজমূল (২৪) ১০। সজিব মোস্তফা (২০) ১১। মোঃ উজ্জ্বল হাওলাদার ১২। মোঃ রফিক (২৮) ১৩। মোঃ সাজ্জাদ নূর (২০) ১৪। মোঃ কবির হাওলাদার ১৫। শামীম মাতুব্বর (২৭) ১৬। মোঃ সজীব (২১) ও ১৭। সাগর আহম্মেদ (৩৭)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকাগুলোতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





