ডিএমপির যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- ১। নাছিম খান ওরফে নাজমুল (৩২) ২। বাদশা মিয়া (৩৮) ৩। মোঃ আব্দুল হাকিম (২৪) ৪। আরমান (৩০) ৫। মোঃ রাশেদুল ইসলাম রাব্বি (৩০) ৬। মোঃ মুসা ঘোরামি (৩৫) ৭। মোঃ মোশারফ হোসেন ভুইয়া (৪৩) ৮। মোঃ মামুন (২২) ৯। রুবেল হোসেন (২৮) ১০। নাজমুল (২২) ১১। আসলাম ভূইয়া (২৪) ১২। মোঃ আলাউদ্দিন ওরফে অনিক (২৪) ১৩। মোঃ শাহাবুদ্দিন (১৮) ১৪। শামীম (২৬) ১৫। আলী আকবর (৪৫) ১৬। মোঃ সজীব মিয়া (৩৫) ১৭। মোঃ সিয়াম (২৫) ১৮। বিল্লাল হোসেন (২৭) ও ১৯। আইজুল ইসলাম (২০)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বুধবার (১৫ এপ্রিল) যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন অপরাধ পবন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।এসময় তাদের হেফাজত থেকে ৩৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় দুই জন, পুরাতন মামলায় তিন জন,গ্রেফতারী পরোয়ানা মূলে একজন,অন্যান্য একজন ও মোবাইল কোর্টে ১২ জন ।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




