ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোসাঃ সাবিনা (২৫) ২। মোছাঃ আমেনা (২৬) ৩। মোসাঃ লাভলী বেগম (৩৬) ৪। আবুল কালাম ৫। মোহাম্মদ আল মাহমুদ ৬। মোঃ পারভেজ (২৬) ৭। মোঃ হাবিব গাজী (২০) ৮। মোঃ সাজ্জাদ হোসেন (৩১) ৯। মোঃ রুবেল (২৮) ১০। সোহাগ (২৪) ১১। মোঃ তাওহীদ (২১) ১২। মোঃ মনির (২২) ও ১৩। হাবিব মাহমুদ (২৬)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকাগুলোতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





