ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- ১। সমর কান্তি রায়, ২। মোঃ শহিদ উদ্দিন সুমন (৪০), ৩। মোঃ রবিন (২২), ৪। মোঃ আমির হোসেন (৩০), ৫। মোঃ রাশেদ (৩০), ৬। মোঃ দুলাল হাওলাদার (৫২), ৭। মোঃ রানা (৩২), ৮। মোঃ আব্দুল গনি (৪০), ৯। মোঃ গিয়াস উদ্দিন ওরফে মাসুম ওরফে গেসু (৩০), ১০। মোঃ রাতুল হাসান (২১), ১১। মোঃ রাকিব (২০), ১২। মোঃ সুমন (২০), ১৩। মোঃ আপন (২০) , ১৪। মোঃ আরিফুল রহমান (২৯), ১৫। মোঃ ইমরান (২০) , ১৬। মোঃ জাহাঙ্গীর আলম (২৪) ও ১৭। মোঃ ইয়ামিন ওরফে হৃদয় (১৯)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকাগুলোতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





