যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ পনির হোসেন (২০) ২। নাহিদ হোসেন (২৭) ৩। মোঃ সিরাজুল ইসলাম ৪। মোঃ জাহাঙ্গীর ফকির (৫০) ৫। আরজু বেগম (৩৫) ৬। মোঃ মিরাজ (৩৮) ৭। মোঃ হৃদয় (২৫) ৮। রিন্টু দত্ত (৩৩) ৯। মোঃ সোহাগ মোল্লা (৩০) ১০। মোঃ মোস্তাক (২৬) ১১। মোঃ রাসেল ১২। শুভ চন্দ্র দে (৩১) ১৩। নেয়ামত উল্লাহ সুমন (২৭) ১৪। মোছাঃ মারুফা আক্তার ১৫। মোঃ অপু ওরফে তপু ও ১৬। মোঃ শুভ মোল্লা।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে পুরাতন মামলায় তিনজন, গ্রেফতারী পরোয়ানা মূলে ছয়জন ও মোবাইল কোর্টে ৭ জন।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





