যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২২ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মমিনুল ইসলাম বাবু (৪৫) ২। মোঃ রকি ৩। মোঃ আমির ৪। মোঃ সুমন ওরফে মুছা (৩৬) ৫। সাব্বির আহম্মেদ আসিফ (২৮) ৬। মোসাঃ জেসমিন আক্তার ৭। মোঃ শুক্কুর আলী ৮। নজরুল ইসলাম ৯। আলমগীর হোসেন ১০। মোঃ সাইফুল ইসলাম রবি ১১। মোঃ রাজিব (৩০) ১২। রিফাত (২৯) ১৩। মোঃ আনোয়ার (৩৮) ১৪। মোঃ হাবিবুর রহমান (৫০) ১৫। মোঃ শাহ আলম (৪৫) ১৬। রাজু আহম্মেদ (২২) ১৭। মোঃ আরমান (৩০) ১৮। মোঃ সজল (৩০) ১৯। মোঃ মিলন (৩০) ২০। মোঃ রাসেল (৪২) ২১। মোঃ রফিক (৪০) ও ২২। মোঃ হাবিবুর রহমান (৩৫)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শনিবার (১৬ মে) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে পুরাতন মামলায় তিনজন, গ্রেফতারী পরোয়ানা মূলে সাতজন ও মোবাইল কোর্টে ১২ জন।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




