যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মাহাবুব পাপ্পু (৩৬) ২। মোছাঃ তুলি বেগম (২৮) ৩। মোঃ হেলাল (২৪) ৪। সিফাত (১৯) ৫। মোঃ ইমন হোসেন (১৯) ৬। মোঃ সুজন (৪২) ৭। মোঃ আলী হোসেন (৩২) ৮। মোঃ আসাদুল (২৪) ৯। মোঃ নজরুল ইসলাম (২৪) ১০। মোঃ ফজলে রাব্বী (৩০) ১১। মোঃ হারুন অর রশিদ (৭৪) ১২। মোসাঃ মোর্সেদা খানম ও ১৩। মোঃ সাখওয়াত হোসেন।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, সোমবার (২৫ মে) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে পুরাতন মামলায় তিনজন, গ্রেফতারী পরোয়ানা মূলে তিনজন ও মোবাইল কোর্টে ৭ জন।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





