যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মারুফ (২২) ২। রাসেল সরদার (৩০) ৩। মোঃ সেলিম (৪৫) ৪। মোঃ সাইফুল ইসলাম (৩২) ৫। মোঃ অমিত ব্যাপারী (২৮) ৬। মোঃ রেজাউল (২৭) ৭। মোঃ বাচ্চু (৫০) ৮। মোঃ আবদুল বেপারী (৪২) ৯। মোঃ শাহিন (৩৭) ১০। মোঃ আলম মিয়া (৫২) ১১। মোঃ মুকলেছ (৩৯) ১২। মোঃ জাহিদ হোসেন (৫৫) ও ১৩। সেতু।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় একজন, পুরাতন মামলায় দুইজন, গ্রেফতারী পরোয়ানা মূলে একজন ও মোবাইল কোর্টে ৯ জন।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





