যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শুকুর মিয়া (২৫) ২। মোঃ রফিকুল ইসলাম (৪০) ৩। তানভির (১৯) ৪। মাহির (২০) ৫। মোঃ ফাইজুল ইসলাম (২৩) ৬। সোহান (২০) ৭। মোঃ হৃদয় (২৫) ৮। মোঃ ইয়াকুব আলী (২১) ৯। মোঃ আপন (২২) ১০। ইয়াহিয়া (২৮) ১১। মোঃ সিয়াম (২০) ও ১২। আজিজুর রহমান মাহফুজ (২৬) ।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





