যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রিপন মিয়া ওরফে রবিন (৫০) ২। মোঃ সাব্বির (৩১) ৩। মোঃ আবু জার গাফ্ফারী (৫১) ৪। হেলাল ওরফে সাগর (২৭) ৫। মোঃ রবিউল আওয়াল তুষার (৩২) ৬। মোঃ আলাউদ্দিন (৪১) ৭। মোঃ আব্দুল্লাহ নজরুল (৫৫) ৮। মোসাঃ শিউলি আক্তার (৪৫) ৯। মোঃ শামীম (৪৮) (৪৫) ও একজন কিশোর।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





