যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আলাউদ্দিন (৩১) ২। মোঃ লিমন (৩০) ৩। মোঃ ইয়াসিন (৩০) ৪। মোঃ তারেক (২২) ৫। মোঃ জুয়েল (৪২) ৬। মোঃ রাসেল মুন্সি (৩০) ৭। মোঃ জুয়েল (৩২) ৮। আশিক (১৮) ৯। হৃদয় (২৮) ১০। মোঃ সামিউল (২০) ১১। মোঃ দেলোয়ার (২০) ১২। মোঃ কামাল হোসেন (৪০) ১৩। মোঃ বাবু (২৭) ও ১৪। মোঃ বাপ্পী ঢালী (২৫)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





