রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় সোমবার (৬ জুলাই) বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মহিউদ্দিন কাজল (৩৫) ২। মোঃ সেলিম (৩৫) ৩। মোসা: আমেন (২৩) ৪। জামিরুল ইসলাম (৩৪) ৫। হিরা ওরফে চাঁদ (২৭) ৬। মোঃ আকাশ ওরফে মোহন (৩২) ৭। মোঃ আলী হোসেন (১৯) ৮। মেনন আহমেদ (২২) ও ৯। মোঃ জাহিদ মিয়া (৩০)।
গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন পরোয়ানা মূলে, তিনজন মোবাইল কোর্ট মোতাবেক এবং তিনজনকে পুরাতন মামলায় গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





